ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমারে আবারও সেনা অভিযান, বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারের রোহিঙ্গাদের বিরুদ্ধে আবারও অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। রোহিঙ্গা নেতারা বলছেন, রাখাইনে সেনাবাহিনীর উপস্থিতি ও সামরিক স্থাপনা বাড়ানো হয়েছে। এর পর থেকে গত কয়েকদিনে শত শত রোহিঙ্গা আবারও বাংলাদেশে ঢুকে পড়ছেন।

রোহিঙ্গা নেতারা বলছেন, কমপক্ষে ৫০০ রোহিঙ্গা বাংলাদেশের উদ্দেশ্যে তাদের কঠিন যাত্রা শুরু করেছেন। এদের অনেকেই বলছেন, তারা নতুন করে মিয়ানমার সেনাবাহিনীর হাতে নিপীড়নের শিকার হয়েছেন।

গত বছরের অক্টোবরে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাবিরোধী কয়েক মাসের কঠোর অভিযান শুরু করে। সেনাবাহিনীর নিপীড়ন থেকে বাঁচতে হাজার হাজার রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকে পড়েন।

সেনাবাহিনীর রক্তাক্ত এ অভিযানের মাধ্যমে রোহিঙ্গাদেরকে জাতিগত নির্মূলের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছে জাতিসংঘ। রাখাইন থেকে পালিয়ে আসা আবু তইয়ুব বার্তাসংস্থা এএফপিকে বলেন, তিনি পরিবারের সাত সদস্যসহ পালিয়ে এসেছেন। সেনাবাহিনী রাখাইনে তাদের বাড়ি-ঘর ভেঙে দিয়েছে, তরুণদেরকে গ্রেফতার করছে।

ঢাকার পরিসংখ্যানে বলা হচ্ছে, দেশের পর্যটন জেলা কক্সবাজারের বিভিন্ন শরণার্থী আশ্রয়কেন্দ্র ও অস্থায়ী বসতিতে প্রায় ৪ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। কক্সবাজারের সঙ্গে মিয়ানমারের রাখাইনের সীমান্ত রয়েছে।

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বলছে, নাফ নদীর অপর প্রান্তে মিয়ানমার সেনাবাহিনীর সমাবেশ বাড়ানোর খবরে তারা সীমান্তে টহল বাড়িয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিয়ানমারে আবারও সেনা অভিযান, বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা

আপডেট সময় ০৪:২৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭