ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দৌলতপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০

অাকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে মিজানুর মালিথা (৪৫) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১০আহত হয়েছেন। নিহত মিজানুর শশীধরপুর প্রামাণিক পাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শশীধরপুর প্রামাণিক পাড়া গ্রামে শুক্রবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শশীধরপুর প্রামাণিক পাড়া গ্রামের সবজি বিক্রেতা মিজানুর মালিথার সাথে একই গ্রামের আবু আফফান, সুন্নত আলী, জাহান আলী ও লুৎফরের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুকবার সকাল ১০ টায় তাদের মধ্যে বাকবিতণ্ডা বাধে।

পরে দুপুর ১২ টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আবু আফফান গ্রুপের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে মিজানুর মালিথা (৪৫), সজিব (২৬), অন্তর (২২), ইমাদুল (৩৫), সিমাজুল (৩৮), সাবু (২৮), শুকুর আলী (৪২), সম্রাট (৪০), মিরাজ (৪৪), সিরাজ (৫৫) আহত হয়।

গুরুতর আহত মিজানুর মালিথাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহতরা দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দৌলতপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০

আপডেট সময় ০৪:৪১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮