ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভেনেজুয়েলায় কারাগারে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলীয় আমাজোনাস রাজ্যের রাজধানী পুয়ের্তো আয়াকুচোর একটি কারাগারে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩৭ জন কয়েদি নিহত হয়েছেন। বুধবার কারাগারে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার জন্য অভিযান চালানোর ফলে এ ঘটনার সূত্রপাত ঘটে বলে রাজ্যটির গভর্নর লিবোরিও গুয়ারুলা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার দিবাগত রাতে এই অভিযান চলার সময় বেশ কয়েক ঘন্টা ধরে গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সেখানে ব্যাপক হত্যাকাণ্ড ঘটেছে এক টুইটে জানান গভর্নর গুয়ারুলা । অভিযানে ৩৭ জন কয়েদি নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে তিনি বলেন, মর্গে লাশ উপচে পড়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে কারাগারটি অভিযান শুরু করা হয় বলে জানিয়েছেন তিনি। এ সময় সহিংসতায় ১৪ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলিরা।

ভেনেজুয়েলার অনেক কারাগারেই প্রয়োজনের তুলনায় কর্মচারীর সংখ্যা কম এবং কয়েদিরা কার্যত সেগুলো পরিচালনা করে। কারা-পর্যবেক্ষক গোষ্ঠী অ্যা উইন্ডো টু ফ্রিডম ও ভেনেজুয়েলা প্রিজন অবজারভেটরি জানিয়েছে, নিহতদের সবাই কারাবন্দি। দাঙ্গার সময় কারাগারটিতে মোট ১০৫ জন বন্দি ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভেনেজুয়েলায় কারাগারে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩৭

আপডেট সময় ০১:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭