ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঝিনাইদহে জঙ্গি সন্দেহে নারীসহ আটক তিন

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহে জঙ্গি সন্দেহে এক নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে শহরের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, নাশকতার পরিকল্পনা হচ্ছে এমন গোপন খবরে ওই হোটেলে অভিযান চালানো হয়।

এসময় পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার চড়কডাঙ্গা গ্রামের আবু সাঈদ আনসারী (২৩), ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই গ্রামর শেখ আব্দুস সালামের মেয়ে উর্মি খাতুন (২১) ও তামিনগর গ্রামের সমেজ উদ্দিন শিকদারের ছেলে হাবিবুর রহমানকে (২৫)আটক করা হয়।

আটক উর্মি খাতুন জানায়, আবু সাঈদের সাথে ফেসবুকের মাধ্যমে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা বিবাহ বর্হিভূতভাবে থাকতেন।

শহরের বিভিন্ন স্থানে ও প্রশাসনের ওপর হামলা করতে সেখানে তারা জড়ো হয়েছিলেন বলে স্বীকার করেছেন। তাদের কাছ থেকে দুটি হাতবোমা ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

আটক তিনজনের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে। বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, আবু সাঈদের ফেসবুক আইডিতে দেখা যায়, সরকার বিরোধী উস্কানিমূলক কথা। যারা শেয়ার করেছে তারাও উগ্র কথাবার্তা দিয়েছেন। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসার পর আসল তথ্য জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঝিনাইদহে জঙ্গি সন্দেহে নারীসহ আটক তিন

আপডেট সময় ০২:০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮