ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

জয়পুরহাটে সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধনের দাবি

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদে পাস হওয়া সড়ক পরিবহন আইন-২০১৮ আইনটি সংশোধনের দাবি জানিয়েছেন জয়পুরহাটের পরিবহন শ্রমিকরা। এ আইনে পরিবহন শ্রমিকদের অবদানকে অস্বীকার করে তাদের পেশাকে আরও ঝুঁকিপূর্র্ণ ও খাটো করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করে পরিবহন শ্রমিকরা। পরে জয়পুরহাট জেলা মোটর শ্রমিক, ট্রাক ও ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজনে নিজ নিজ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলগুলো শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হোসেনের কাছে স্মারকলিপি দেন জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। এসময় মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ট্রাক ও ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোশাররফ, শ্রমিক নেতা আবু তাহের তারা প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দেওয়া ওই স্মারকলিপিতে উল্লেখিত আইনের সংশোধনীতে জামিন, ৫ লাখ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা জরিমানা, দুর্ঘটনা তদন্তে শ্রমিক ও মালিক প্রতিনিধি, সড়কে কাগজপত্র চেকিং এর নামে পুলিশি হয়রানি বন্ধসহ ৮ দফার দাবি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

জয়পুরহাটে সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধনের দাবি

আপডেট সময় ০২:০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮