ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইয়াবাসহ বিজিবি সদস্য ও স্ত্রী গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী মহানগরীতে ৭০ পিস ইয়াবাসহ বিজিবি সদস্য ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে নগরীর গুড়িপাড়া এলাকা থেকে তাদের আটক করে রাজপাড়া থানা পুলিশ।

আটককৃত বিজিবি সদস্য হলেন- দিনাজপুর জেলার মেহেরপুর এলাকার মৃত আফসার আলীর ছেলে ও রাজশাহীতে কর্মরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য গোলজার হোসেন (৩৮) এবং তার স্ত্রী রাকিবা খাতুন (২৫)।

আটককৃতদের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা বিক্রি করার সময় হাতেনাতে আটক করে তাদের। এ সময় তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের দুই জনকেই আটক করে থানায় নিয়ে আসা হয়।

আটককৃত গোলজার হোসেন রাজশাহীতে কর্মরত বিজিবি সদস্য বলে স্বীকার করেছে। সে সুবাদে রাজশাহী শহরে তার শ্বশুরের বাড়িতে থাকতো। সে ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল বলে জানান থানার এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইয়াবাসহ বিজিবি সদস্য ও স্ত্রী গ্রেফতার

আপডেট সময় ০১:৩৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭