ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সব ফেসবুক লগ আউটের পরামর্শ বিশেষজ্ঞদের

আকাশ আইসিটি ডেস্ক:

অ্যাকসেস টোকেন বা ডিজিটাল কি-এর মাধ্যমে ফেসবুকের প্রায় পাঁচ কোটি অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ বেহাতের পর সামাজিক মাধ্যমটির ২৩০ কোটিরও বেশি ব্যবহারকারীকে লগ আউট করে আবার লগইন করতে পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা।

সে সঙ্গে ফেসবুকে লগইন করতে হয় এমন যে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ থেকেও লগ আউট করতে বলেছেন তারা। কোনো ব্যবহারকারী আক্রান্ত হয়েছেন এমনটা জানার পর তার অ্যাকাউন্টের অ্যাকসেস টোকেন ‘রিসেট’ করছে ফেসবুক। পাঁচ কোটি অ্যাকাউন্টের প্রায় সবগুলোর অ্যাকসেস টোকেন এর মধ্যে ‘রিসেট’ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএসের প্রতিবেদনে।পূর্ব সতর্কতার জন্য ২০১৭ সালে ‘ভিউ অ্যাজ’ নিয়ে ত্র“টিতে পড়া আরও চার কোটি অ্যাকাউন্টের অ্যাকসেস টোকেনও রিসেট করা হয়েছে।

আইএএনএস-কে বৈশ্বিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোসের প্রধান গবেষণা বিজ্ঞানী চেস্টার উইসনিউইস্কি বলেন, এ মুহূর্তে লগ আউট করে আবার লগইন করাটাই দরকারি। একদম সত্যিই উদ্বিগ্নদের এটিকে একটি সতর্কবার্তা হিসেবে নেয়া উচিত।

সেই সঙ্গে তাদের উচিত ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমগুলোর নিরাপত্তা ও প্রাইভেসি সেটিংস যাচাই করা। ফেসবুকে আক্রমণ চালানো হ্যাকাররা কারা, কতদিন ধরে এ ঝুঁকি থাকবে আর এর ক্ষতি কতটা হবে তা এখনও জানা যায়নি বলে মত বিশেষজ্ঞদের। এর মাধ্যমে কারও প্রোফাইল ডেটা ছাড়াও তার ব্যক্তিগত মেসেজ, ছবি ও অন্য তথ্যও বেহাত হওয়ার শঙ্কা তাই এখনও রয়েই যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সব ফেসবুক লগ আউটের পরামর্শ বিশেষজ্ঞদের

আপডেট সময় ০৭:৫৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮