ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

কলেজশিক্ষককে গলা কেটে হত্যা, ক্ষোভে প্রতিবেশীর বাড়িতে জনতার দেওয়া আগুনে বৃদ্ধার মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক :

নাটোরের সিংড়ায় রেজাউল করিম (৫৩) নামে এক কলেজশিক্ষক ও বিএনপি নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রেজাউল করিমর সমর্থক এবং ক্ষুব্ধ জনতা প্রতিবেশী মুদিদোকানী আব্দুল ওহাবের বাড়িতে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে পুড়ে আব্দুল ওহাবের মা ছাবিহা বেওয়ার (৭০) নিহত হয়েছেন।

নিহত শিক্ষক রেজাউল করিম কুমারপাড়া গ্রামের মৃত ছাবেদ আলী ব্যাপারীর ছেলে ও বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক। তিনি সিংড়া উপজেলা জিয়া পরিষদের সদস্য ও নাটোর জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সহ-সভাপতি ছিলেন বলে জানা গেছে।

নিহতের বড় ভাই আব্দুল জলিল ব্যাপারী বলেন, তার ছোট ভাই কলেজ শিক্ষক। আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ভোট করার কারণেই তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা এ জঘন্যতম হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির পক্ষ থেকে সভার আয়োজন করা হয়েছে।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, নিহতের গলা ও মুখমণ্ডলে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আর বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে পুড়ে এক বৃদ্ধা মারা গেছেন। এসব বিষয়ে তদন্ত চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

কলেজশিক্ষককে গলা কেটে হত্যা, ক্ষোভে প্রতিবেশীর বাড়িতে জনতার দেওয়া আগুনে বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় ০৫:৪০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬