ঢাকা ১২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডা. কামরুলের হাসপাতালে চাঁদা দাবি: মূলহোতা মঈনসহ গ্রেফতার ৭ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত

আপনি অনেক রাষ্ট্র ও সরকারপ্রধানের জন্য রোল মডেল: প্রধানমন্ত্রীকে গুতেরেস

অাকাশ জাতীয় ডেস্ক: 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আপনি অনেক রাষ্ট্র ও সরকারপ্রধানের জন্য রোল মডেল হতে পারেন।’

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে জাতিসংঘ সদরদপ্তরে মহাসচিবের সভাকক্ষে এক বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকের পর পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন।

পররাষ্ট্র সচিব জানান, জাতিসংঘ বাংলাদেশ সরকার ও দেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি ও সহযোগিতার কথা ব্যক্ত করেছে। নির্বাচন বিষয়ে গুতেরেস আশা করেছেন, বাংলাদেশের আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে।

একাধিকবার তার বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, তিনি বাংলাদেশকে খুব ভালোবাসেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করে গুতেরেস বলেন, অনেক দেশ এ থেকে শিক্ষা নিতে পারে।

রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলার সময় জাতিসংঘ মহাসচিব বলেন, মিয়ানমার সরকারের যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিয়ে তাদের যথাযথ পুনর্বাসন শুরু করা উচিত।
প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন পরিপ্রেক্ষিত বিষয়ে তাকে অবহিত করেন।

গুতেরেস ঐক্যবদ্ধভাবে জলবায়ু পরিবর্তন মোকাবেলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ইস্যুতে নেতৃত্ব দেয়া অব্যাহত রাখতে শেখ হাসিনাকে অনুরোধ জানান।
পরে, আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট পিটার মৌরার জাতিসংঘ সদরদপ্তরে দ্বি-পাক্ষিক সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে আইসিআরসি কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যথাযথভাবে ফিরিয়ে নিয়ে তাদের পুনর্বাসনে দৃঢ় ভূমিকা পালন করতে এ সংস্থার প্রতি আহ্বান জানান।

পরে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনের প্রেসিডেন্ট ফার্নান্দ ইস্পিনোসা গ্রাসেস তার দপ্তরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। -বাসস

Tag :
আপলোডকারীর তথ্য

ডা. কামরুলের হাসপাতালে চাঁদা দাবি: মূলহোতা মঈনসহ গ্রেফতার ৭

আপনি অনেক রাষ্ট্র ও সরকারপ্রধানের জন্য রোল মডেল: প্রধানমন্ত্রীকে গুতেরেস

আপডেট সময় ০৩:৫২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮