ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

ক্লাবের জন্য নিজের ফ্লোর ছেড়ে দিলেন ন্যানসি

আকাশ বিনোদন ডেস্ক:

জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসির নিজ বাড়িতে গান, কবিতা, আবৃত্তি আর নাটকের জমকালো আয়োজন দিয়ে উদ্বোধন হলো ‘হ্যাপি বন্ডিং’ নামের একটি ক্লাব।

ময়মনসিংহের তালতলা এলাকায় এই ক্লাবের উদ্বোধন করেছেন শিল্পী নিজেই।

ন্যানসি এই ক্লাবের কোনো পদে সরাসরি না থাকলেও সভাপতি হিসেবে আছেন তার স্বামী নাজিমুজ্জামান জায়েদ। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে আছেন কামরুজ্জামান রিজন।

ক্লাবের বিষয়ে ন্যানসি বলেন, আমার এলাকাবাসী এখানে একটি সামাজিক কাজে যুক্ত এমন এক ক্লাব করতে চায় জেনে আমি খুব খুশি হয়েছি। এরপর আমাদের বাসার (ময়মনসিংহ) ফ্লোরের একটি অংশও ছেড়ে দিয়েছি তাদের জন্য।

তিনি বলেন, এখান থেকেই খেলাধুলার পাশাপাশি সামাজিক কাজগুলো পরিচালনা করা হবে।

ন্যানসিসহ ক্লাবের সদস্যরা।

এদিকে ন্যানসির স্বামী ও ক্লাবের সভাপতি জায়েদ জানান, ক্লাবটির মাধ্যমে জনহিতকর বিভিন্ন কাজের পাশাপাশি ক্যারাম, দাবা, ফুটবল, ক্রিকেট খেলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ও চর্চা করা হবে। এর প্রধান লক্ষ্য, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা ও এলাকার উন্নয়নমূলক কাজে অংশ নেয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

ক্লাবের জন্য নিজের ফ্লোর ছেড়ে দিলেন ন্যানসি

আপডেট সময় ১০:২৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮