ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফাইনালে জয় অসম্ভব নয়: পাপন

আকাশ স্পোর্টস ডেস্ক:

অবশেষে পাকিস্তান বাধা কাটিয়ে তৃতীয় বারের মত এশীয় শ্রেষ্ঠাত্বের আসরে ফাইনালে উঠল বাংলাদেশ। গেল আসরের ন্যায় এবারও বাংলাদেশের প্রতিপক্ষ প্রতিবেশী দেশ ভারত। ২০১৬ সালে সেই আসরে ভারতের কাছে এশীয় সেরা হওয়ার স্বপ্ন ভঙ্গ হয় টাইগারদের।

ঘুরে ফিরে একই প্রতিপক্ষ। কিন্তু এবার আর খালি হাতে ফিরতে চায় না মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশ। তবে প্রতিপক্ষ হিসেবে ভারত অনেক কঠিন দল হলেও তাদের হারানো অসম্ভব বলে মনে করছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে পাপন বলেন,‘শক্তির দিক দিয়ে তারা (ভারত) আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে। সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমি যেটা সবসময় বলি, সেটা হলো আমাদেরও অনেক ম্যাচ উইনার আছে। এরা যদি ভালো করে সবকিছুই সম্ভব। ফাইনালে জয় অসম্ভব নয়।’

পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ ছিল বাংলাদেশে বোলিং-ফিল্ডিং ও মিডল ওর্ডার ব্যাটসম্যানরা। কিন্তু রীতিমত ব্যর্থ টপ ওর্ডারদের ব্যর্থতায় হতাশ বিসিবি প্রধান। বিসিবি প্রধানের মতে তামিম-সাকিবের না থাকাটাই টাইগারদের জন্য বড় ধাক্কা হয়ে গেছে।

পাপন বলেন,‘আমাদের টপ ওর্ডার সবসময় ফেল করে আসছে। তামিম ছাড়া, অনেক দিন ধরে এরা ব্যর্থ। এখন তামিম নাই তাই এটা আরো প্রকট হয়েছে। আবার যখন সাকিব যথন গেল তখন আরো প্রকট হলো। এই রকম করে যদি কোনদিন মুশফিকও না থাকে তখন দেখবেন সেটা আরো বড় মনে হবে। আসলে কিন্তু আমাদের টিমে ৫ জন ম্যাচ উইনার আছে। এর মধ্যে মেজর যে দুইজন তারা যদি না থাকে তাহলে ধাক্কা তো খাবেই। কিন্তু তামিম একজন ব্যাটসম্যান এবং সাকিব একজন অলরাউন্ডার তাদের বিকল্প এখনো বাংলাদেশে নেই।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফাইনালে জয় অসম্ভব নয়: পাপন

আপডেট সময় ০৩:১৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮