ঢাকা ০২:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন ঠিকানায় অপু বিশ্বাস

আকাশ বিনোদন ডেস্ক:

বর্তমান সময়ের বেশ জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন অপু বিশ্বাস। অনেক বছর ধরে তিনি আছেন চলচিত্র জগতে। তবে বর্তমানে তিনি বেশি আলোচিত তার ব্যক্তিগত জীবন নিয়ে। এবার ঠিকানা বদল করেছেন অপু বিশ্বাস। পুরনো ফ্ল্যাট ছেড়ে উঠেছেন নতুন ফ্ল্যাটে। একমাত্র ছেলে আব্রাম খান জয়কে নিয়ে উঠেছেন বসুন্ধরার নতুন একটি ফ্ল্যাটে।

নিজের নতুন ফ্ল্যাট সম্পর্কে অপু বিশ্বাস বলেন, ‘অনেক দিন থেকেই কিস্তি দেওয়ার মাধ্যমে এ ফ্ল্যাটটি নেওয়া হয়েছে। একবারে টাকা দিয়ে নেওয়া হয় নাই। কিস্তি শেষ করে বাসায় উঠলাম।’

অপু বিশ্বাস ও শাকিব খান জুটি বেঁধে প্রায় ৫৬টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। ভালোবেসে বিয়ে করলেও একসময় দুজন চলে যান দুদিকে। তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়। তাকে নিয়েই থাকেন অপু বিশ্বাস।

বর্তমানে অপু বিশ্বাস দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় স্টেজশো নিয়েই ব্যস্ত সময় পার করছেন। এছাড়া দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির শুটিং শেষ করেছেন। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। কলকাতায় ‘শর্টকাট’ নামেও একটি ছবিতে অভিনয় করেছেন অপু। এতে তার সঙ্গে দেখা যাবে পরমব্রত চ্যাটাজীর্ ও গৌরবকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নতুন ঠিকানায় অপু বিশ্বাস

আপডেট সময় ০৭:৪৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮