ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল জুলাই সনদের বিরুদ্ধে রায় এলে সংসদ বাতিল হয়ে যাবে: আসিফ সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের মোহাম্মদপুরে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৮

জাতীয় নির্বাচনে মোতায়েন থাকবে পাঁচ লাখ আনসার

অাকাশ জাতীয় ডেস্ক: 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৮০ হাজার অস্ত্রধারীসহ প্রায় পাঁচ লাখ আনসার সদস্য মোতায়েন করা হবে। এই লক্ষে তাদেরকে প্রশিক্ষিত করা হয়েছে বলে জানিয়েছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ।

বুধবার সকালে গাজীপুরের আনসার ও ভিডিপি একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) প্রথম ধাপের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আনসার ও ভিডিপির মহাপরিচালক জানান, আগামী দুর্গা পূজায় প্রায় দেড় লাখ আনসার সদস্য সারাদেশের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নূরুল আলম, একাডেমির কমান্ড্যান্ট এ কে এম মিজানুর রহমানসহ বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যরা।

কুচকাওয়াজ শেষে তিনজন কৃতি প্রশিক্ষণার্থীর হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন। এই প্রশিক্ষণে মোট এক হাজার ১৮৯ জন সাধারণ আনসার প্রশিক্ষণার্থী ১০ সপ্তাহমেয়াদী মৌলিক প্রশিক্ষণ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় নির্বাচনে মোতায়েন থাকবে পাঁচ লাখ আনসার

আপডেট সময় ০৪:৩২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮