ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

তিন দিনের তাবলীগে নারায়ণগঞ্জে অনন্ত জলিল

অাকাশ বিনোদন ডেস্ক:

নারায়ণগঞ্জে তিন দিনের জন্য তাবলীগে যাচ্ছেন ঢালিউড তারকা অনন্ত জলিল। ফেসবুকে তিনি এ সংক্রান্ত পোস্ট ও ভিডিও শেয়ার করেছেন। গতকাল ফেসবুকে জানান, আগামী ১৮-২০ আগস্ট ব্যাপী তিনি নারায়ণগঞ্জে আয়োজিত তাবলীগে যোগ দিচ্ছেন। এর আগে রাজধানীর ধানমণ্ডিতেও তাবলীগে যোগ দিয়েছিলেন এ অভিনেতা।

ফেসবুকে অনন্ত জলিল লিখেছেন, `বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম, বন্ধুগন, ইনশাল্লাহ্ আমি আসছি বাইতুল আকসা জামে মসজিদ নারায়ণগঞ্জ; তিন দিনের তাবলীগে। লোকেশনটা বলছি আপনাদের সুবিধার্থে। পশ্চিম মাজদারই সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন। ইউনিয়ন-এনায়েত নগর থানা-ফতুল্লাহ্ , নারায়ণগঞ্জ।

বন্ধুগণ, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। চলুন আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি এবং আল্লাহ্ তায়ালার কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের সবাইকে ইসলামের নিয়ম-কানুন মানার তৌফিক দান করেন । আমিন। আরেকটি কথা, দেশে এখন ভয়াবহ বন্যা, চলুন আমাদের যা কিছু আছে তাই নিয়ে আমরা সবাই বন্যার্থদের পাশে দাঁড়াই এবং আল্লাহ্ তায়ালার কাছে এই সংকট নিরসনের প্রার্থনা করি। দেশকে ভালোবাসুন দেশের মানুষের পাশে থাকুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তিন দিনের তাবলীগে নারায়ণগঞ্জে অনন্ত জলিল

আপডেট সময় ০৬:২১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭