ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ডিজিটাল বাংলাদেশের গেটওয়ে মোবাইল ফোন’

আকাশ আইসিটি ডেস্ক:

বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন(বিটিআরসি)-এর স্পেকট্রাম বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশের সবচেয়ে বড় গেটওয়ে মোবাইল ফোন। তাই সবার হাতে ফোন পৌঁছে দেয়ার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের সুফল মিলবে।’

সোমবার রাজধানীর একটি হোটেলে মোবাইল অপারেটর রবির কো-ব্র্যান্ডেড হ্যান্ডসেট মটোরোলার নতুন তিন ফোরজি ফোন উদ্বোধনকালে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মোবাইল ফোনের মাধ্যমে দেশের ৯০ শতাংশ মানুষ ইন্টারনেটে যুক্ত হচ্ছে। তাই আমাদের প্রচেষ্টা সবার হাতে সাশ্রয়ী দামে ফোরজি এনাবল হ্যান্ডসেট পৌঁছে দেয়া।’

নাসিম পারভেজ বলেন, ‘মোবাইল ফোন সেটের মান নিয়ন্ত্রণ করা জরুরি বিষয়। বিটিআরসি রেগুলেটর অথোরিটি হিসেবে চেষ্টা করছে উৎপাদনকারী ও আমাদানিকারক যাতে গুণগত মানসম্পন্ন ফোন উৎপাদন ও আমদানি করে সে ব্যাপারে নজর রাখতে।’

তিনি আরো বলেন, ‘আমাদের ফোরজি নেটওয়ার্ক আছে, তরঙ্গও আছে কিন্তু যদি গ্রাহকদের হাতে গুণগত মানের ফোরজি হ্যান্ডসেট না থাতে তবে ফোরজি সুবিধা মিলবে না।’

তিনি আশা করেন, অচিরেই বাংলাদেশে দুই হাজার টাকায় ফোরজি ফোন পাওয়া যাবে। এজন্য তিনি বাংলাদেশের হ্যান্ডসেট উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি আকর্ষণ করেন।

বিটিআরসির শীর্ষ পর্যায়ের এই কর্মকর্তা বলেন, ‘দেশে ফোরজি পেনিট্রেশন ৯ থেকে ১০ শতাংশ। এই পারসেন্টটা এখনও আশাবাঞ্জক নয়, তার মানে আমরা মনে করছি যারা ফোরজিতে কানেকশনে সন্তুষ্ট না বা ভালো হ্যান্ডসেট এক্সপেরিয়েন্স পাচ্ছি না। এই সমস্যা সমাধানে বিটিআরসি এবং অপারেটরা মিলে কাজ চলছে। যাতে গ্রাহক পর্যায়ে বেস্ট ফোরজি এক্সপেরিয়েন্স মেলে।’

তিনি এজন্য কিছু পদক্ষেপের কথাও উল্লেখ কর বলেন, ‘আমাদের গ্রাহকরা অল্প খরচে ভালো কোয়ালিটির ফোরজি হ্যান্ডসেট যাতে পান সেজন্য অপারেটরা কো-ব্র্যান্ডিং করবেন। গ্রাহকদের কিস্তিতে ফোরজি হ্যান্ডসেট দেবেন। কিস্তির টাকা সিম থেকে কেটে নেয়া হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি ছিলেন, রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ, চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার শিহাব আহমেদ এবং স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের চেয়ারম্যান মাজহারুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘ডিজিটাল বাংলাদেশের গেটওয়ে মোবাইল ফোন’

আপডেট সময় ০৩:০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮