ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

আকাশ স্পোর্টস ডেস্ক:

সুপার ফোরের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

পাঁচদিনের ব্যবধানে দ্বিতীয়বার ফের মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। কিন্তু ক্রিকেট প্রেমীদের কোনো আগ্রহ নেই। দুবাই থেকে সেরকম খবরই পাওয়া গেছে। গত বুধবার দুবাইয়ে এশিয়া কাপের গ্রুপ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান।

সেই ম্যাচের আগে সংগঠকরা পালিয়ে বেড়াচ্ছিলেন। তাদের কাছ থেকে টিকিট নেয়ার জন্য ঘনঘন ফোন আসছিল। আজ সেই ভারত-পাকিস্তান ম্যাচ। তবু টিকিট নিয়ে কারও মাথাব্যথাই নেই। ‘প্রথম ম্যাচে টিকিট নিয়ে মানুষের যথেষ্ট আগ্রহ ছিল।

আসলে তারা ভাবতে পারেনি রোববার সুপার ফোরে ফের ভারত-পাকিস্তান খেলতে পারে। এখন টুর্নামেন্টের যা পরিস্থিতি তাতে ভারত-পাকিস্তান ম্যাচ এশিয়া কাপে তিনবার হতে চলেছে। যদি ভারত ও পাকিস্তান ফাইনাল খেলে। তাই এই ম্যাচ নিয়ে আগ্রহ কিছুটা কমে এসেছে, সংগঠকদের পক্ষ থেকে এক কর্তা একথা বলছিলেন।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনুস মনে করছেন, ভারত-পাক ম্যাচের আগ্রহ কখনওই কমতে পারে না। তার মতে, দুবাইয়ের মাঠ খুবই ভালো। এখানকার স্টেডিয়াম ভর্তি হওয়া দেখে আমরা অভ্যস্ত। ভারত-পাকিস্তান ম্যাচ এখানে হলে কখনও স্টেডিয়াম ফাঁকা থাকবে বলে আমার মনে হয় না।

পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি ও মোহাম্মদ আমির।

ভারত একাদশ: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব, জুজবেন্দ্র চাহাল ও জাসপ্রিত বুমরাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

আপডেট সময় ০৬:০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮