ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাবনায় ঘুমন্ত ছোট ভাইকে পিটিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার ঈশ্বরদীতে পারবারিক বিরোধের জেরে ছোট ভাই খোকন মন্ডলকে পিটিয়ে হত্যা করেছেন তার বড় ভাই লিখন মন্ডল। রবিবার সকাল ছয়টার দিকে এই ঘটনা ঘটে।

তারা দুজন উপজেলার সাহাপুর মালিথাপাড়া গ্রামের ইউনুস আলী মালিথার ছেলে।

পারিবারিক সুত্র জানায়, ৪/৫ দিন আগে খোকন মন্ডলের সঙ্গে তার বড় ভাই লিখন মন্ডলের স্ত্রী শারমিন খাতুনের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শারমিন খাতুন বাবার বাড়িতে চলে যান। যাওয়ার সময় তার স্বামী লিখন মন্ডলকে বলে যান, ঘটনার সুরাহা না হলে তিনি আর ফিরবেন না। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়াও হয়।

রবিবার সকালে খোকন মন্ডলের স্ত্রী রিনি খাতুন ঘুম থেকে উঠে বাইরে যান। সেই সুযোগে লিখন মন্ডল ঘরে ঢুকে তার ঘুমন্ত ছোট ভাই খোকন মন্ডলকে হাতুড়ি-বাটাল দিয়ে মাথায় এলোপাথারি আঘাত করেন। পরে চিৎকার শুনে স্ত্রী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযুক্ত লিখন মন্ডল পলাতক রয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাবনায় ঘুমন্ত ছোট ভাইকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০১:৩৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮