ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জাতীয় পার্টির নেতা আজম খানের গাড়ি বহরে হামলা, আহত ২৫

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খানের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা গাড়ি বহরে থাকা একটি মাইক্রোবাসসহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করেছে। এসময় আহত হয়েছেন ২৫ জন।

শনিবার সকালে গাজীপুরের কালিগঞ্জের বখতারপুর ইউনিয়নের বেরুয়া থেকে গণসংযোগের উদ্দেশে ঘোড়াশাল যাওয়ার পথে পাচদোনা-টঙ্গী মহাসড়কের শহীদ ময়েজউদ্দিন সেতুর পশ্চিম তীরে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রাব্বি, আখতার, মোফাজ্জল শাহআলম, নোমান, হানিফ, মঞ্জুর নাম জানা গেছে। তাদের পলাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার বিষয়ে আজম খান বলেন, আমার গাড়িগুলো সেতুতে ওঠার কয়েকশ গজ আগে ২৫-৩০টি মোটরসাইকেলে করে সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়।

“তারা গাড়ির সামনের গ্লাসে আঘাত করে। পিছনে থাকা মাইক্রোবাসসহ মোটরসাইকেল আরোহীদের মারধর ও গাড়ি ভাংচুর করে। এতে আমার বেশ কয়েকজন নেতাকর্মী মারাত্মক আহত হয়।”

এদিকে এ ঘটনার প্রতিবাদে পলাশে ঘোড়াশাল পৌর জাপার উদ্যোগে তাৎক্ষণিক এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়।

এতে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নেতা আবু সাঈদ স্বপন, জিয়াউর রহমান জয়, পৌর জাপার সভাপতি মো. নিজাম উদ্দিন, সাত্তার খন্দকার, শরাফত আলী, যুবনেতা মঞ্জুর হোসেন খান, হুমায়ন কবির, ছাত্রনেতা আলামিন সরকার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় পার্টির নেতা আজম খানের গাড়ি বহরে হামলা, আহত ২৫

আপডেট সময় ০৪:০১:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮