ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নারায়ণগঞ্জে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় আছমা বেগম (৪৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আছমা বেগম বন্দরের কামতাল মালিভিটা গ্রামের দোলোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলামের স্ত্রী।

বুধবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দরের কামতাল তদন্ত কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার এসআই মন্তোষ জানান, ঢাকা পুলিশ লাইনে কর্মরত এক পুলিশ কনষ্টেবল মোটরসাইকেলযোগে বুধবার দুপুরে ঢাকা ফিরছিলেন। আছমা বেগম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের কামতাল তদন্ত কেন্দ্রের সামনে রাস্তা পার হচ্ছিলেন।

এ সময় হঠাৎ মোটরসাইকেলটি তার ওপরে উঠে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুদিন পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে ‍তিনি মারা যান। পুলিশ মোটরসাইকেলটি আটক করেছে বলে জানায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

আপডেট সময় ০১:৪৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮