ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মাত্র নয় বছরে সিংড়ায় উন্নয়নের ছোঁয়া: আইসিটি প্রতিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নাটোরের সিংড়া উপজেলার পাঁচ শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা হলরুমে এই শিক্ষাবৃত্তি বিতরণের আয়োজন করে সিংড়া উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপুল কুমার, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ্ব উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল বিহারী দাস, আদিবাসী কল্যাণ পরিষদের সভাপতি উপেন্দ্রনাথ, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি পরিতোষ কুমার প্রমুখ।

প্রধান অতিথি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ৩৭ বছর সিংড়াবাসী অবহেলিত ছিল। যেখানে বিগত ৩৭ বছরেও অন্য কোন সরকারের সময় উন্নয়ন হয়নি। আজ সেই সিংড়া আর পিছিয়ে নেই। মাত্র নয় বছরেই সিংড়ায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।

প্রতিমন্ত্রী পলক আরো বলেন, তোমাদের পিতা-মাতার একটি করে ভোট আমানত। সেই ভোট নৌকা মার্কায় দিয়ে উন্নয়ন অব্যাহত থাকবে। আর ভুল করেও ভোটে অন্য কোন দল যদি আসে, তাহলে সংখ্যালঘুদের উপর নির্যাতন হবে।

এই সরকারের সময় সিংড়ায় তিনটি অনার্স কলেজ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তোমরা নিজেরা শিক্ষায় আলোকিত হয়ে আলোকিত চলনবিল গড়বে।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

মাত্র নয় বছরে সিংড়ায় উন্নয়নের ছোঁয়া: আইসিটি প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৯:১৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮