ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাঁদপুরে আ.লীগের মনোনয়ন প্রত্যাশীর পিকআপভর্তি পোস্টার ‘ছিনতাই’

অাকাশ জাতীয় ডেস্ক: 

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এম ইসফাক আহসানের নির্বাচনী প্রচারণার পিকআপভর্তি পোস্টার ও ফেস্টুন ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার রাতে পিকআপটি নির্বাচনী এলাকায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

মনোনয়ন প্রত্যাশী এম ইসফাক আহসান অভিযোগ করে বলেন, ‘নৌকায় ভোট দিন- শ্লোগান সম্বলিত পোস্টারিং করছিলাম মতলব উত্তর-দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানে। এগুলো ধারাবাহিকভাবে সেখানে পাঠাচ্ছিলাম। রবিবার রাত ১০টার দিকে চাঁদপুর থেকে পিকআপে করে ২ হাজার পোস্টার, দেড়শ’ বিলবোর্ড মতলব উত্তর-দক্ষিণে পাঠাচ্ছিলাম। পিকআপটি সদর উপজেলার বাবুরহাটে যাওয়ার পর মতলব দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান বাদল, মতলব দক্ষিণ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন ফরাজি, ছাত্রলীগ নেতা লাল শরীফ, উত্তর থানা ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজের নেতৃত্বে ২০-২৫টি মোটরসাইলযোগে প্রায় ৫০ জন লোক এসে পিকআপটিকে জোরপূর্বক আটক করে মতলবে নিয়ে যায়। এ সময় যেখানেই আমার পোস্টার দেখেছে সবই তারা ছিড়ে ফেলেছে।

বিষয়টি পুলিশ সুপার ও থানার ওসিকে অবহিত করা হয়েছে বলে জানান ইসহাক। তিনি বলেন, পুলিশ সুপার আমাকে বলেছেন, তিনি বিষয়টি দেখছেন। সংশ্লিষ্ট থানাকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিচ্ছেন।

এর আগে গত ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলা হয়েছে বলেও অভিযোগ তার।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ‘আমি ছুটিতে আছি। তবে বিষয়টি আমি শুনেছি। আমি দেখছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাঁদপুরে আ.লীগের মনোনয়ন প্রত্যাশীর পিকআপভর্তি পোস্টার ‘ছিনতাই’

আপডেট সময় ১২:৫১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮