ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পানছড়ি বাজারে আগুনে কোটি টাকার ক্ষতি

অাকাশ জাতীয় ডেস্ক:

খাগড়াছড়ির পানছড়ি বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। এতে বাজারের দেবালয় অনুকূল ঠাকুরের আশ্রম, আইসক্রিম ফ্যাক্টরি, লেপ তোষকের দোকানসহ প্রায় ২০-২৫টি বসতবাড়ি পুড়ে গেছে। আগুন লাগার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় জনতা আগুন নেভানোর চেষ্টা করে।

আগুনে সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত করতে না পারলেও প্রাথমিকভাবে ধারণা করা হয় লেপের দোকান থেকে আগুন সূত্রপাত হতে পারে।

পানছড়ি উপজেলায় ফায়ার সার্ভিস না থাকায় আগুন লাগার খবর পেয়ে খাগড়াছড়ি জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট রওনা হয়ে রাত ৯টা ১৫ মিনিটের দিকে পানছড়ি বাজারে ফায়ার সার্ভিস পৌঁছায়।

পানছড়ির ইউপি চেয়ারম্যান নজির মাহমুদ জানান, স্থানীয় জনতা ও বাজার ব্যবসায়ীদের একান্ত প্রচেষ্টায় প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসতে দেরি হওয়ায় স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে উঠে।

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) আবুল হাশেম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকা ছাড়িয়ে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পানছড়ি বাজারে আগুনে কোটি টাকার ক্ষতি

আপডেট সময় ১১:২৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮