ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুখরোচক চিলি চিকেন

আকাশ নিউজ ডেস্ক: 

চিলি চিকেন চায়নিজ একটি খাবার। তবে ঘরে তৈরি করে নয় চিলি চিকেন বেশিরভাগ সময় কিনে খেয়ে থাকি আমরা। তবে আপনি চাইলে প্রিয়জনদের জন্য ঘরেই তৈরি করতে পারেন মুখরোচক চিলি চিকেন।

হাতের কাছে চিলি চিকেন তৈরির উপকরণগুলো থাকলে আপনি বাসাতেই সহজে তৈরি করে নিতে পারেন মুখরোচক চিলি চিকেন।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন মুখরোচক চিলি চিকেন।

উপকরণ :

চিকেন মেরিনেট করতে, চিকেন ব্রেস্ট কিউব এক কাপ, আদা-রসুন বাটা ১/২ চা চামচ, ডিম একটি, কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১/৪ চা চামচ, মরিচ গুঁড়া ১/২ চা চামচ।

লবণ পরিমাণমতো, টেস্টিং সল্ট সামান্য, জর্দার রং এক চিমটি, তেল ভাজার জন্যরান্নার জন্য পেঁয়াজ কিউব ১/২ কাপ, ক্যাপসিকাম কিউব ১/২ কাপ, কাঁচামরিচ চার-পাঁচটা।

টমেটো সস দুই টেবিল চামচ, চিলি সস দুই টেবিল চামচ, সয়াসস এক চা চামচ, চিনি ১/২ চা চামচ, পানি চার টেবিল চামচ, রসুন কুচি এক টেবিল চামচ, আদা কুচি এক টেবিল চামচ, তেল দু-তিন টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি :

প্রথমে একটি বাটিতে চিকেন কিউবের সঙ্গে সব উপকরণ মেখে নিয়ে ২০ মিনিট রেখে দিতে হবে। তারপর মিডিয়াম হিটে ডিপ ফ্রাই করে একটি প্লেটে তুলে নিতে হবে। একটি প্যানে তেল দিয়ে রসুন কুচি, আদা কুচি লাল করে ভাজতে হবে।

রসুন ভাজা হলে পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে একটু ভেজে নিতে হবে। সব সস, কাঁচামরিচ, চিনি, চার টেবিল চামচ পানি দিয়ে একটু নেড়ে ভাজা চিকেন দিতে হবে। এক মিনিট নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে।

আরেকটু গ্রেভি করতে চাইলে ১/৪ কাপ পানিতে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুখরোচক চিলি চিকেন

আপডেট সময় ০৭:৫৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮