ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তানে যুদ্ধের চেয়েও ভয়ংকর খরা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুদ্ধ পরিস্থিতিকেও হার মানাচ্ছে আফগানিস্তানের খরা। যুদ্ধের চেয়েও ভয়াবহ রূপ নিয়েছে প্রাকৃতিক এ বিপর্যয়। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে বিভিন্ন অঞ্চলে খরার কারণে চাষাবাদ বন্ধ হয়ে গেছে। দেখা দিয়েছে প্রচণ্ড খাদ্যাভাব।

দেশটিতে এখন যুদ্ধের চেয়ে খরায় অনেক বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ বছর দেশটির পশ্চিমাঞ্চলে দুই লাখ ৭৫ হাজার ?মানুষ গৃহহীন হয়েছে। তাদের মধ্যে ৫২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে সংঘাতের কারণে। বাকি প্রায় সোয়া দুই লাখ মানুষ খরার কারণে বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। খবর রয়টার্সের।

জাতিসংঘ ও বিভিন্ন দাতব্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, দেশটির কয়েকটি অঞ্চলে জমিতে বপণ করার মতো বীজ কৃষকদের কাছে নেই। চরম খাদ্যাভাবে সেখানে মানুষ মরতে শুরু করেছে। আফগানিস্তানে প্রায় দুই কোটি মানুষ কৃষক। কিন্তু খরার কারণে এ বছর প্রায় অর্ধেক জমিতে চাষাবাদ করা সম্ভব হয়নি বলে জানায় দেশটির কৃষি মন্ত্রণালয়।

গত ৯ সেপ্টেম্বর প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিনের খরার কারণে খাবার না থাকায় গত এক সপ্তাহে বাদগিস প্রদেশের বিভিন্ন গ্রাম ছেড়ে পালিয়েছে প্রায় এক লাখ ২০ হাজার মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আফগানিস্তানে যুদ্ধের চেয়েও ভয়ংকর খরা

আপডেট সময় ০১:৩৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮