ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিসিএস ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ নকলের রূপ পালটিয়েছে, এখন ডিজিটালি হচ্ছে নকল: শিক্ষামন্ত্রী আন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির বিএনপি এখন মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে: হাসনাত ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, তাঁকে পদচ্যুত করা দরকার: সিআইএর সাবেক পরিচালক ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি এরদোগানের সন্ত্রাসীদের গুলিতে ঘানা ফুটবলার নিহত আওয়ামী লীগ, শেখ হাসিনা বলতে বাংলাদেশে কিছু নেই: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি পহেলা বৈশাখে শাহবাগ মেট্রো স্টেশন ১২টা পর্যন্ত, ঢাবি স্টেশন সারাদিন বন্ধ

বন্যায় সরকারী ভাবে ত্রাণ তৎপরতা নেই: ফখরুল

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাদেশে লক্ষ লক্ষ মানুষ বন্যায় আক্রান্ত হলেও সরকারিভাবে তেমন ত্রাণ তৎপরতা নেই। তিনি বলেন, পুরো দিনাজপুর শহর ডুবে গেছে। বন্যার্ত মানুষের পাশে সরকার দাঁড়াচ্ছে না। শহরের বন্যার্তদের জন্য সরকার মাত্র তিন টন চাল এবং পাঁচ হাজার টাকা দিয়েছে।

মঙ্গলবার দুপুরে দিনাজপুর শহরের উপকন্ঠ বাঙ্গিবেচা ঘাটে বানভাসি মানুষের মাঝে ত্রান বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ষোড়শ সংশোধনী রায়ের কথা উল্ল্যেখ করে ফখরুল বলেন, আওয়ামী লীগের সরকারে থাকার যে বৈধতা নেই তা ষোড়শ সংশোধনী বাতিলের ফলে প্রতিষ্ঠিত হয়েছে। এ রায়ের পর্যবেক্ষনের মধ্যে এমন কিছু বেরিয়ে এসেছে যা ধ্রুতারার মতো সত্য। কিন্তু এটা তারা মেনে নিতে পারছে না। তাদের যে একদলীয় চিন্তা ভাবনা মানসিকতা এটাকে তারা প্রতিষ্ঠিত করবার জন্য এখন চিৎকার শুরু করেছে। শুধু তাই নয়, এখন তারা প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি এ.জেড.এম রেজওয়ানুল হক, যুগ্ম আহবায়ক লুৎফর রহমান মিন্টু, খালেকুজ্জামান বাবুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

বন্যায় সরকারী ভাবে ত্রাণ তৎপরতা নেই: ফখরুল

আপডেট সময় ০৭:২৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭