ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিমান হামলা, ইদলিব ছাড়লেন ৩০ হাজারের বেশি সিরীয়

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

উত্তর-পূর্ব সিরিয়ায় ৩০ হাজারেরও বেশি অধিবাসী তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। গত সপ্তাহে সিরীয় সরকার ও তাদের মিত্র বাহিনী বিমান হামলা শুরু করলে এসব লোক নিরাপদ আশ্রয়ে সরে গেছেন।

জাতিসংঘের ত্রাণ সহায়তাসংক্রান্ত সংস্থা ওসিএইচএ সোমবার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধীদের সর্বশেষ সক্রিয় ঘাঁটিতে পুরোদমে সামরিক হামলা শুরু হলে আট লাখেরও বেশি লোক পালাতে বাধ্য হবেন।

ওসিএইচএর প্রধান মার্ক লওকোক হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এতে করে একুশ শতকের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটতে যাচ্ছে।

ইদলিব ও উত্তর-পূর্বাঞ্চল বিদ্রোহীদের কবল থেকে উদ্ধার করতে সিরিয়া সরকার, তাদের মিত্র রাশিয়া ও ইরান ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে। গত সপ্তাহে রাশিয়া ও সিরিয়ার যুদ্ধবিমান সেখানে হামলা শুরু করে।

প্রদেশটিতে মানবিক বিপর্যয় এড়াতে সিরিয়া, তুরস্ক ও ইরানের প্রেসিডেন্ট শুক্রবার বৈঠকে বসলেও একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে তারা ব্যর্থ হয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান যুদ্ধবিরতির প্রস্তাব দিলে রাশিয়া ও ইরানের প্রেসিডেন্ট তা প্রত্যাখ্যান করেন।

ওসিএইচএর মুখপাত্র ডেভিড সোয়ানসন বলেন, রোববার পর্যন্ত ৩০ হাজার ৫৪২ লোক তাদের ঘরবাড়ি ছেলে অন্যত্র পালিয়ে গেছেন।

ইদলিব, পার্শ্ববর্তী লাটাকিয়া, হামা ও আলেপ্পোর ছোট ছোট অংশ নিয়ে গঠিত বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটিতে ২৯ লাখের বেশি লোক বসবাস করেন। তাদের অর্ধেকের বেশি সিরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে এসে এখানে আশ্রয় নিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয়ের পর ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী

বিমান হামলা, ইদলিব ছাড়লেন ৩০ হাজারের বেশি সিরীয়

আপডেট সময় ০১:৩১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮