ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গরম ভাতের সঙ্গে মচমচে ইলিশ ভাজা

আকাশ নিউজ ডেস্ক:

গরম ভাতের সঙ্গে মচমচে ইলিশ ভাজা খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়।। ইলিশ মাছটা ভাজা খেতেই বেশি ভালোবাসেন সবাই। গরম ভাত কিংবা খিচুড়ির আর তার সঙ্গে যদি হয় ইলিশ ভাজা তাহলে তো কথাই নেই। জিবে জল আসবেই। ছুটির দিনে অতিথি আপ্যায়নে বা পরিবারের প্রিয়জনদের জন্য ঘরেই তৈরি করতে পারে মচমচে ইলিশ ভাজা।

আসুন জেনে নেই হালকা পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ ভাজার নিয়ম।

উপকরণ

ইলিশ মাছ, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তেল, কাঁচা মরিচ, লবণ

প্রণালি

ইলিশ মাছ কেটে টুকরো করে ধুয়ে নিন। আদা-রসুন বাটা, হলুদ-মরিচ-ধনিয়া গুঁড়া, লবন নিন। ইলিশ মাছে পরিমাণমতো আদা-রসুন বাটা, হলুদ-মরিচ-ধনিয়া গুঁড়া, লবন দিয়ে ভালোভাবে মাখিয়ে ১৫ মিনিট ফ্রিজে নরমাল এ রেখে দিন। ফ্রিজে ১৫ মিনিট রাখলে মসলাগুলো মাছের গায়ে হালকাভাবে জমে যাবে এবং ভাজতে সুবিধা হবে। ফ্রাইপ্যান এ পরিমাণমতো তেল দিন ডুবোতেলে ভাজবেন না, কিংবা খুব অল্প তেলেও ভাজবেন না ।

এবার তেল হালকা গরম হলেই মাছ ছেড়ে দিন। বেশি গরম তেলে মাছ ছাড়বেন না তাহলে মাছ পুড়ে যাবে। মাছ দিয়ে একটা ঢাকনা দিয়ে এক-দুই মিনিটের মতো ঢাকা দিয়ে ভাজুন। তাহলে তেল ছিটাবে না আর মাছের ভেতরটাও সেদ্ধ হবে। ভালোভাবে খুন্তি দিয়ে উলট-পালট করে ভেজে মাছগুলো তুলে রাখুন প্লেটে। মাছ ভাজা তেলে পেঁয়াজ কুচি দিন।

একটু আদা রসুন আর হলুদ দিয়ে হালকা লাল করে পেঁয়াজ ভাজতে থাকুন। কাঁচা মরিচ দিন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ভাজা মাছগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে ফ্রাইপ্যানটা হালকা নাড়া দিয়ে পেঁয়াজ আর মাছ মেশান। খেয়াল রাখবেন যাতে মাছ ভেঙে না যায় ।

সবশেষে শশা, ধনেপাতা, টমেটো ,গাজর ,মরিচ দিয়ে ডেকোরেশন প্লেট সাজান । তারপর পরিবেশন করুন ইলিশ ভাজা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গরম ভাতের সঙ্গে মচমচে ইলিশ ভাজা

আপডেট সময় ০৯:১৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮