ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সিরিয়ায় আরও সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ায় আরও শতাধিক মেরিন সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার দক্ষিণে সম্ভাব্য অভিযান সম্পর্কে রাশিয়ার পক্ষ থেকে বার বার হুঁশিয়ারি উচ্চারণ করার মধ্যেই আমেরিকা সেখানে আবারও সেনা পাঠালো।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে শনিবার জানানো হয়, ইরাক ও জর্দান সীমান্তবর্তী আত-তানফ শহরের একটি ঘাঁটিতে হেলিকপ্টারে করে এসব সেনাকে নেয়া হয়েছে।

ওই এলাকায় আমেরিকার একটি অবৈধ সামরিক ঘাঁটি রয়েছে যেখানে সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহী গোষ্ঠী হিসেবে পরিচিত কথিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফকে প্রশিক্ষণ দেয়া হয়।

তবে যুক্তরাষ্ট্রের দাবি, এসডিএফ সদস্যরা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াই করছে।

এদিকে, মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানিয়েছেন- আত-তানফ শহরে মেরিন সেনা মোতায়েন করার পর তারা সেখানে সামরিক মহড়ায় অংশ নেবে। সিরিয়ায় মার্কিন যেসব সেনা রয়েছে তাদেরকে দীর্ঘদিন সেখানে রাখা হবে বলে দেশটির সামরিক কর্মকর্তারা জানিয়ে আসছেন।

তবে সিরিয়া সবসময় বলছে, বিনা অনুমতিতে মার্কিন সেনাদের সিরিয়ার মাটিতে অবস্থান সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ। মার্কিন কর্মকর্তারা এখন বলেছেন, সিরিয়া থেকে ইরানি সেনা না সরালে তারাও সেনা প্রত্যাহার করবেনা।

এদিকে ইরান বলছে, সিরিয়ায় তারা কোনো সেনা মোতায়েন করেনি বরং দামেস্ক সরকারের অনুরোধে সিরিয়ায় সামরিক উপদেষ্টার কাজ করছেন ইরানি সেনা কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনবলসংকটে সুনামগঞ্জের ধর্মপাশা হাসপাতালে স্বাস্থ্যসেবা ব্যাহত

সিরিয়ায় আরও সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০১:৫৬:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮