ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরাকের গ্রিন জোনে মর্টার হামলা, বসরায় কারফিউ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরাকের রাজধানী বাগদাদে নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে শুক্রবার তিনটি মর্টার শেল আঘাত হেনেছে। এ ঘটনায় দেশটির সর্বোচ্চ নিরাপত্তবেষ্টিত এ অঞ্চলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অপরদিকে দক্ষিণাঞ্চলিয় বসরা প্রদেশে সরকারি সেবার ঘাটতিকে কেন্দ্রকে সহিংসতা ছড়িয়ে পড়ায় সেখানে জরুরী অবস্থা জারি করা হয়েছে।

বসরায় সহিংতায় অন্তত একজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার।

বাগদাদের নিরাপত্তা প্রধান জানান, কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রীন জোনে অজ্ঞাতনামা হামলাকারীদের হামলায় কেউ হতাহত বা কোন ক্ষতি হয়নি। এলাকাটিতে ইরাকের সরকারি কর্মকর্তাদের বাসা ও মার্কিন দূতাবাস রয়েছে।

ইরাকের তেল সমৃদ্ধ বসরায় ছড়িয়ে পড়া সহিংসতা দমনে ব্যস্ত থাকার সময় বাগদাদের গুরুত্বপূর্ণ এ স্থানে হামলা চালানো হলো। বসরায় মঙ্গলবার থেকে জনতার সাথে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষে আটজন নিহত হয়েছে এবং সেখানে সংঘর্ষ চলাকালে আঞ্চলিক সরকারের সদর দপ্তর লক্ষ্য করে ককটেইল নিক্ষেপ করা হয়। বিক্ষোভের সময় সরকারি ভবনে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা।

বর্তমানে ইরাকের বসরা আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সরকারি সেবার দাবিতে সেখানে জুলাই মাসে বিক্ষোভ শুরু হয়। বৃহস্পতিবার বসরায় হাজার হাজার লোক বিক্ষোভ করে।

বিস্তারিত উল্লেখ না করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল-বদর জানান, জনগণের বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে একজন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২৪ জন বেসামরিক নাগরিক ও ১১ জন পুলিশ কর্মকর্তা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরাকের গ্রিন জোনে মর্টার হামলা, বসরায় কারফিউ

আপডেট সময় ০৯:৪৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮