ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রবাসীদের ভালোবাসায় চোখে জল চলে এসেছে : সাজ্জাদ সুমন

আকাশ বিনোদন ডেস্ক: 

প্রবাসীরা কীভাবে, কত কষ্ট করে উপার্জন করেন এবং তাদের পাঠানো টাকায় পরিবারের জমি ক্রয় করা ও উন্নত জীবনযাপন করাসহ নানা দূর্বিসহ দৃশ্য তুলে ধরা হয় এবারের ঈদুল আজহায় প্রচারিত ‘কলুর বলদ-২’ নাটকে।

নাটকটির প্রচারের পর সর্বমহলে প্রশংসিত হয়। বিশেষ করে প্রবাসীদের মনে গভীর দাগ কেটে দেয় এ নাটকটি।
এ নাটকটি প্রচারের পর থেকে ইউটিউবে মাত্র এক সপ্তাহে দুই মিলিয়নের বেশি ভিউ অতিক্রম করে।

এর আগে গত ঈদুল ফিতরে প্রবাসীদের জীবনধারা নিয়ে প্রচারিত হয়েছিল নাটক ‘কলুর বলদ’। তারই সিক্যুয়াল কলুর বলদ-২।

দুটি নাটকেরই রচয়িতা মেজবাহ উদ্দিন সুমন ও নির্মাতা সাজ্জাদ সুমন।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা সাজ্জাদ সুমন বলেন, অনেকটা চ্যালেঞ্জ নিয়েই কলুর বলদ-২ নির্মাণ করেছি। সিক্যুয়াল নির্মাণে দর্শকের চাহিদা পূরণের একটা শঙ্কা কাজ করলেও কলুর বলদ-২ প্রচারের পর থেকে প্রবাসী দর্শকদের ভালোবাসায় আমার চোখ বেয়ে আনমনে জল চলে এসেছে। তাদের এমন ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ।

গত পর্বের মতো এবারও যথারীতি মূল চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ।

এতে অভিনয় প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘কলুর বলদ’ এত জনপ্রিয় হবে বুঝতে পারিনি। দর্শকের ভালোবাসার কারণেই নির্মাতা কলুর বলদ-২ নির্মাণ করেছেন। প্রবাসীদের এমন ভালোবাসা আমাকে রীতিমত আবেগতাড়িত করে তুলেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রবাসীদের ভালোবাসায় চোখে জল চলে এসেছে : সাজ্জাদ সুমন

আপডেট সময় ০৭:১৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮