ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদ চাই: হুইপ নিজান অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৮.২৫ শতাংশ

অাকাশ জাতীয় ডেস্ক:

চলতি ২০১৮-১৯ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৮ দশমিক ২৫ শতাংশ হবে। আর ২০২৩ সালের মধ্যে দেশের মানুষের ক্রয়ক্ষমতা দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, ইরাক, কলম্বিয়ার মতো দেশগুলোকে পেছনে ফেলে এগিয়ে যাবে। তখন দেশের জিডিপি প্রায় ৯ শতাংশে উন্নীত হবে।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে দেশের সার্বিক অগ্রগতি নিয়ে আয়োজিত মিট দ্য প্রেসে মন্ত্রী এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, গত অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশের কাছাকাছি হয়েছে। নির্বাচনের বছরে প্রবৃদ্ধি কমতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সব দেশেই নির্বাচনের সময় হয়, এটাই স্বাভাবিক।

মন্ত্রী আরও বলেন, কয়েকদিন আগে সব সচিবের সঙ্গে বৈঠক করেছি। সেখানে বলেছি, নির্বাচন আমি করব, আপনারা নন। এবার নির্বাচনের বছরে জিডিপি প্রবৃদ্ধি যেন কমে না যায়।

ইতিমধ্যে আগামী ছয় মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্পের টাকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হিসাবে চলে গেছে। টাকার জন্য অর্থ মন্ত্রণালয় বা পরিকল্পনা মন্ত্রণালয়ে আসতে হবে না। তাই প্রকল্প বাস্তবায়ন নিয়ে কোনো সমস্যা হবে না। জিডিপি প্রবৃদ্ধিতে প্রভাবও পড়বে না।

সংবাদ সম্মেলনে সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম, আইএমইডির সচিব মফিজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৮.২৫ শতাংশ

আপডেট সময় ০৪:৪৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮