ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গান গেয়ে মামলার জালে কুমার শানু

আকাশ বিনোদন ডেস্ক:

গান গেয়ে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। তবে এবার গান গেয়ে বিপাকে পড়েছেন এই সংগীতশিল্পী। কারণ তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের উত্তর প্রদেশের মুজাফফরপুরের একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন কুমার শানু। স্থানীয় একটি স্কুল মাঠে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের। ‘আশিকি’ সিনেমার ‘ধীরে ধীরে’, ‘পরদেশ’ সিনেমার ‘মেরি মেহবুবা’, ‘দিলওয়ালে’ সিনেমার ‘কিতনা হাসিন চেহারা’-এর মতো জনপ্রিয় গান গেয়ে অনুষ্ঠান জমিয়ে দিয়েছিলেন তিনি।

দর্শকরাও মশগুল ছিলেন তার গানে। যার কারণে সময়ের দিকে খেয়ালই ছিল না আয়োজকদের। কিন্তু রাত ১০টার পর লাউড স্পিকার ব্যবহার করে চলতে থাকে অনুষ্ঠান। ফলে বিরক্ত হন আশেপাশের বাসিন্দারা। আর তারপরই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তারা।

সংবাদ সংস্থা এএনআই-কে পুলিশ জানিয়েছে, রাত দশটার পর লাউড স্পিকার ব্যবহার করায় আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তবে অন্য একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আয়োজকদের পাশাপাশি কুমার শানুর বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গান গেয়ে মামলার জালে কুমার শানু

আপডেট সময় ১০:৪৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮