ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ওভেন ছাড়াই কেক বানান

আকাশ নিউজ ডেস্ক:

কেক তৈরির কথা শুনলেই মাথায় আসে ওভেনের নাম। অনেকেরই ধারণা ওভেন ছাড়া কেক বানানো সম্ভব নয়। ওভেন ছাড়াই খুব সহজে চুলায় কেক বানানো সম্ভব।

আসুন জেনে ওভেন ছাড়াই কীভাবে কেক বানাবেন।

উপকরণ

ডিম ২ টি, ময়দা ৪ টেবিল চামচ বা ১ কাপ, তেল ২ টেবিল চামচ, বেকিং পাওডার ১/২ চা চামচ, ভেনিলা ১/২ চা চামচ এবং লেবুর রস ১ চা চামচ, গুড়ো দুধ ২ টেবিল চামচ, চিনি ৪ টেবিল চামচ বা ১ কাপ, মোরব্বা বা কিসমিস ।

প্রণালি

প্রথমে শুকনো আইটেমগুলো ময়দা, বেকিং পাউডার ও দুধ একসাথে চালুনি দিয়ে ছেকে নিতে হবে। এরপর তেলের মধ্যে চিনি দিয়ে ভালোভাবে মেশাতে হবে। চিনি অবশ্যই আগে তেলে মিশিয়ে নিতে হবে ময়দার মিশ্রণ বা ডিমের সাথে মেশালে কেক হবে না। তেল এবং চিনি মেশানো হয়ে গেলে এখন ২ টা ডিম ফেটে এর মধ্যে মেশাতে হবে।

এরপর অল্প অল্প করে ময়দার মিশ্রণ ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে ভেনিলা এবং এক চামচ লেবুর রস দিয়ে ভালোভাবে মেশান।

কেকের পাত্রে তেল ব্রাশ করে নিন। এখন মিশ্রণটির ৩/২ ভাগ কেকের পাত্রে ঢালুন। কিসমিস বা মোরব্বা শুকনো ময়দার সাথে মিশিয়ে কেক এর মিশ্রণের উপর ছিটিয়ে দিন এবং বাকি মিশ্রনটুকু উপরে ঢেলে দিন।

এবার একটি বড় হাঁড়িতে হাঁড়ি রাখার স্টেন রেখে মৃদু আঁচে গরম করে নিতে হবে। কেকের পাত্রটি স্টেনের উপর রাখতে হবে। হাঁড়িতে ঢাকনা দিয়ে মৃদু আঁচে ৩৫ মিনিটের মতো চুলায় রাখতে হবে।

কেক হয়েছে কিনা তা টুথপিক দিয়ে পরিক্ষা করে দেখতে পারেন। কেক হয়ে গেলে গরম গরম পাত্র থেকে ঢেলে ফেলুন এবং পছন্দমতো মাপে কেটে পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ওভেন ছাড়াই কেক বানান

আপডেট সময় ০৯:৪২:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮