ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ায় অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রকে সাবধান করল রাশিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার ইদলিবপ্রদেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুশিয়ারি দিয়েছেন, সে ব্যাপারে ওয়াশিংটনকে কড়া ভাষায় সতর্ক করে দিয়েছে রাশিয়া।

মস্কো বলেছে, ইদলিবে ‘অভয়ারণ্য’ গড়ে তুলেছে সন্ত্রাসীরা এবং সেখানে অভিযান অবশ্যম্ভাবী হয়ে পড়েছে।

ট্রাম্প সোমবার ইদলিবপ্রদেশে অভিযান চালানোর ব্যাপারে সিরিয়ার পাশাপাশি রাশিয়া ও ইরানকে সতর্ক করে দিয়ে বলেছিলেন- ইদলিবে যেন ‘বেপরোয়া অভিযান’ চালানো না হয়।

তিনি এক টুইটার বার্তায় দাবি করেন, ইদলিবে সেনা অভিযান চালালে বিপর্যয় সৃষ্টি হতে পারে। ট্রাম্প তার ভাষায় ‘এই বড় ভুলে’ অংশগ্রহণ থেকে বিরত থাকতে ইরান ও রাশিয়ার প্রতি আহ্বান জানান।

ট্রাম্পের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যে সন্ত্রাসবাদ গোটা সিরিয়াকে হুমকিতে ফেলেছে, তার কথা বিবেচনা না করে নিছক সতর্কবার্তা উচ্চারণ যথার্থ নয়। ট্রাম্প সার্বিক পরিস্থিতি বিচার না করেই এ বক্তব্য দিয়েছেন।

সিরিয়ার ইদলিবপ্রদেশে নিজেদের জন্য অভয়ারণ্য গড়ে তুলেছে বেশ কয়েকটি উগ্র সন্ত্রাসীগোষ্ঠী। তাদের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে সিরিয়ার সেনাবাহিনী।

আসন্ন ইদলিব অভিযান কেন্দ্র করে সিরিয়ায় সামরিক আগ্রাসন চালানোর অজুহাত সৃষ্টি করার জন্য যুক্তরাষ্ট্র ওই প্রদেশে সন্ত্রাসীদের মাধ্যমে রাসায়নিক হামলা চালাতে পারে বলে রাশিয়া আশঙ্কা প্রকাশ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়ায় অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রকে সাবধান করল রাশিয়া

আপডেট সময় ০২:২০:১২ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮