ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এফডিসিতে ক্ষণজন্মা নায়কের জন্মোৎসব

আকাশ বিনোদন ডেস্ক: 

অল্প সময়ের জন্য পৃথিবীতে তার আগমন।খুব কম সময়ের মধ্যে অভিনয় দিয়ে কোটি ভক্তের হৃদয় জয় করেছিলেন ।তিনি ক্ষণজন্মা নায়ক সালমান শাহ।

ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহর ৪৭তম জন্মবার্ষিকী আগামী ১৯ সেপ্টেম্বর। বরাবরের মতো নায়কের ভক্তরা প্রিয় নায়কের জন্মবার্ষিকী পালনের উদ্যোগ নিয়েছেন।
এ উপলক্ষে সালমান শাহ উৎসব এবং তারকা মেলা-২০১৮-এর আয়োজন করছে সালমান শাহ স্মৃতি পরিষদ।

নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিকদের সমন্বয়ে প্রতিষ্ঠিত সংগঠন সালমান শাহ স্মৃতি পরিষদের উদ্যোগেই এই নায়কের জন্মদিন পালন করা হবে। জানা গেছে, আগামী ২৯ সেপ্টেম্বর দিনব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) চত্বরে ঝলমলে মঞ্চে, আলোচনা, কেক কাটা, স্মৃতি সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও তারকা মেলার আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।

সালমান শাহ উৎসবে চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় তারকা শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় সালমান শাহ’র। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে অভিনয় করেছেন ২৭টি চলচ্চিত্রে। তার অভিনীত ছবির মধ্যে রয়েছে কেয়ামত থেকে কেয়ামত, অন্তরে অন্তরে, দেন মোহর, তোমাকে চাই, বিক্ষোভ, বিচার হবে, চাওয়া থেকে পাওয়া, আনন্দ অশ্রু, আশা ভালবাসা, জীবন সংসার, মহামিলন, স্বপ্নের পৃথিবী, স্বপ্নের ঠিকানা, এই ঘর এই সংসার, আঞ্জুমান, কন্ন্যাদান, মায়ের অধিকার, প্রেম যুদ্ধ, স্নেহ, সত্যের মৃত্যু নাই, সুজন সখী, তুমি আমার, প্রিয়জন, স্বপ্নের নায়ক, বুকের ভিতর আগুন, প্রেম পিয়াসী।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন এ নায়ক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এফডিসিতে ক্ষণজন্মা নায়কের জন্মোৎসব

আপডেট সময় ১১:৫৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮