ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ষোড়শ সংশোধনী রায় বাতিলে অলিম্পিক দৌড়ে নেমেছে আ’লীগ: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

ক্ষমতাসীনরা বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় পরিবর্তনের জন্য অলিম্পিকের প্রতিযোগিতার ন্যায় দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, দেশে ভয়াবহ বন্যায় যখন উত্তরাঞ্চলসহ সারাদেশ ভাসছে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় পরিবর্তনের জন্য অলিম্পিক গেমের মতো দৌড়ঝাঁপ করছেন।

রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির সঙ্গে তার (ওবায়দুল কাদের) বৈঠক- শুধু উদ্বেগেরই নয়, বিচারের ইতিহাসকে কলঙ্কিত করার অপচেষ্টার অংশ বলে জানান রিজভী। তিনি আরও বলেন, আওয়ামী লীগ যেভাবে রায়কে পাল্টে দেয়ার জন্য উঠে পড়ে লেগেছে তা বিচার বিভাগের ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল।

খালেদা জিয়ার জন্মদিন পালন বিষয়ে রিজভী বলেন, এবার বন্যার্ত ও অসহায় মানুষের কথা চিন্তা করে সারাদেশে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এসময় প্রশ্ন তুলে তিনি বলেন, আজকের দিনে আওয়ামী লীগ নেতাকর্মীরা শোকে আছেন, না উৎসব পালন করছেন? দেশব্যাপী চাঁদাবাজি ও বিরোধীদলের নেতাকর্মীদের জেল-জরিমানার মাধ্যমে তারা আজ উৎসব না শোক পালন করছেন তা বোধগম্য নয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ষোড়শ সংশোধনী রায় বাতিলে অলিম্পিক দৌড়ে নেমেছে আ’লীগ: রিজভী

আপডেট সময় ০১:৪০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭