ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধানমন্ডি ৩২ নম্বরে হামলার পরিকল্পনা ছিল: আইজিপি

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর পান্থপথের হোটেল ওলিও’তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সময় নিহত ‘জঙ্গি’ আত্মঘাতী হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এছাড়া সেখানে অবস্থান নেয়া জঙ্গির ধানমন্ডিতে হামলার পরিকল্পনা ছিল বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ‘অপারেশন অগাস্ট বাইট’ শেষে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক এ কথা বলেন।

তিনি বলেন, ‘১৫ আগস্টে ৩২ নম্বরে আসা মিছিলে আত্মঘাতি হামলার পরিকল্পনা ছিল ওই জঙ্গির। আমাদের গোয়েন্দা পুলিশের তৎপরতায় তার অবস্থান নিশ্চিত হওয়া যায়। ওলিও হোটেলের একটি কক্ষে সে ছিল। ভেতরে সে সুইসাইডাল ভেস্ট পরে আত্মঘাতি বিস্ফোরণ করেছে। এতে ভবনের দেয়াল ও বারান্দার অংশ ধসে পরেছে।’

আইজিপি বলেন, নিহত জঙ্গির নাম সাইফুল ইসলাম। তার বাড়ি খুলনার ডুমুরিয়ায়। সে খুলনা বিএল কলেজের শিক্ষার্থী ছিল। এক সময় ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে পান্থপথে হোটেল ওলিও’তে জঙ্গি সদস্যদের অবস্থানের নিশ্চিত হয়ে সেখানে ‘অপারেশন আগস্ট বাইট’ পরিচালনা করে আইনশৃংখলা বাহিনী। অভিযানে অংশ নেয় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট, সোয়াত ও সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা।

অভিযানের এক পর্যায়ে হোটেলের ৩০১ নম্বর কক্ষে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এসময় গোলাগুলির শব্দও শুনা যায়। পরে ১০টা ৪০ মিনিটের দিকে অভিযান সমাপ্তি ঘোষণা করে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে সোমবার দিনগত রাত ৩টার দিকে জঙ্গিদের অবস্থান নিশ্চিত হওয়ার পর ওই হোটেলটির চার পাশ ঘিরে রাখে আইনশৃংখলা বাহিনী।

সকালে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের হোটেল ওলিওতে জঙ্গি অবস্থানের কথা নিশ্চিত করেন। তিনি বলেন, জঙ্গি সন্দেহে ঘিরে রাখা ওই ভবনে অস্ত্র ও সরঞ্জাম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে সোয়াটসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।।

এছাড়া পুলিশের তেজগাঁও বিভাগের একজন কর্মকর্তা জানান, ওই হোটেলের একটি কক্ষে একজন জঙ্গির অবস্থানের তথ্য তাদের কাছে রয়েছে। সেখানে অস্ত্র ও বিস্ফোরকও রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধানমন্ডি ৩২ নম্বরে হামলার পরিকল্পনা ছিল: আইজিপি

আপডেট সময় ০১:৩৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭