ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বৃষ্টির দিনে চিংড়ি পোলাও

আকাশ নিউজ ডেস্ক: 

বৃষ্টির দিনে বেশিরভাগ সময় আমরা খিচুড়ী খেয়ে থাকি। তবে স্বাদের ভিন্নতা আনতে তৈরি করে ফেলতে পারেন চিংড়ি পোলাও। ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করতে পারেন এ পদটি।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন চিংড়ি পোলাও

উপকরণ :

চিংড়ি ৫০০ গ্রাম, সরু চাল ৪০০ গ্রাম, তেল ৫০ মিলিগ্রাম, পেঁয়াজ স্লাইস করে কাটা ২ টি, লবঙ্গ ৪টি, দারুচিনি ৩টি, এলাচ ৪ টি, রসুন কুচি ১০ কোয়া, আদা কুচি ২ ইঞ্চি, বড় মাপের টমেটো কুচি ১ টি, কাঁচামরিচ কুচি ৩ টি, হলুদ গুঁড়া ১ চা চামচ, নারকেলের দুধ আধা কাপ, লবণ ২ চা চামচ, চিনি ১ চা চামচ।

প্রণালি :

প্রথমে চিংড়ির মাথা ও খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। এবার পাত্রে ৩ কাপ পানি দিয়ে ২০ মিনিট চিংড়িগুলো সেদ্ধ করে নিন। চিংড়ির স্টকগুলো আলাদা করে রাখুন। এরপর সেদ্ধ করা চিংড়ি মাছে সামান্য লবণ মিশিয়ে রেখে দিন।

এবার কড়াইয়ে তেল দিন। পেঁয়াজ কুচি ও চিংড়িগুলো দিয়ে হালকা বাদামী করে ভেজে নিন।

তারপর তাতে এলাচ, লবঙ্গ, দারুচিনি, আদা, রসুন দিয়ে আরো ১ মিনিট নেড়ে নিন। টমেটো কুচি, কাঁচামরিচ, হলুদ গুঁড়া দিয়ে দিন।

আরো ২ থেকে ৩ মিনিট কষান। এবার চাল দিয়ে আরো ১ মিনিট ধরে ভালো করে মিশিয়ে নিন। এবার চিংড়ির স্টক, নারকেলের দুধ ও সামান্য চিনি দিন।

ভালো করে মিশিয়ে মাঝারি আঁচে সেদ্ধ করতে দিন। চাল সেদ্ধ হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নিন।তৈরি হয়ে গেলো চিংড়ি পোলাও।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বৃষ্টির দিনে চিংড়ি পোলাও

আপডেট সময় ১২:১৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮