ঢাকা ১২:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

অসময়ে নীরব, সুসময়ে সরব, তিনি হলেন আ স ম রব: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নেপালের কাঠমান্ডুতে চতুর্থ বিমসটেক সম্মেলনে শেষে দেশে ফিরে রোববার গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি হাস্যরসাত্মকভাবে রবের সমালোচনা করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী হাস্যরসাত্মকভাবে বলেন, ‘অসময়ে নীরব, সুসময়ে সরব, তিনি হলেন আ স ম রব’।

সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেনের নেতৃত্বে একটি জোট গঠনের বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ওই জোট এবং জোটের শরিকদের সম্পর্কে সরস মন্তব্য করেন তিনি।

ড. কামাল হোসেনদের জোট নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ড. কামাল হোসেন জাতির পিতার ছেড়ে দেয়া সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। বাংলাদেশে একটা শ্রেণি বসেই থাকে যারা নির্বাচনকে বানচাল করতে চায়, নির্বাচন ঠেকাতে চায়। আমার প্রশ্ন হলো ড. কামাল নির্বাচন চায় কিনা?

তিনি বলেন, বাংলাদেশে দুটি দল আছে একটি হলো আওয়ামী লীগ আর আরেকটি হলো এন্টি আওয়ামী লীগ।

এরপর তিনি জোটের অন্য শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের সমালোচনা করে বলেন, ‘অসময়ে নীরব, সুসময়ে সরব, তিনি হলেন আ স ম রব’। এ সময় সংবাদ সম্মেলনে আসা সবাই হেসে ওঠেন।

এছাড়া নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে নিয়ে সরস মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষে লিখতে বললেই উনি জুড়ে দেয় কান্না, তার নাম মান্না।

প্রধানমন্ত্রী মাহমুদুর রহমান মান্না সম্পর্কে বলেন, ‘মান্না একসময় আমাদের দলে (আওয়ামী লীগ) ছিলেন। তিনি বেশ ভালো লেখেন। যখন আওয়ামী লীগে এলেন, আমি বললাম যখন অন্য দল করতেন তখন আওয়ামী লীগের বিরুদ্ধে বেশি বেশি লিখতেন। তো এখন আমাদের পক্ষেও কিছু লেখেন। এ কথা বললেই মান্না, জুড়ে দেয় কান্না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইন্টারভিউয়ের নীতিকথা আর ব্যক্তিজীবনের অমিল নিয়ে ক্ষুব্ধ ভাবনা

অসময়ে নীরব, সুসময়ে সরব, তিনি হলেন আ স ম রব: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:৪৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮