ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইসলামের জন্য বিএনপি-জামায়াত কাজ করেনি : হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াত ইসলামের দোহাই দিয়ে ক্ষমতায় এলেও ইসলামের কল্যাণে তারা কোনো কাজই করেনি। ইসলাম যেন কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার হতে না পারে, সে জন্য ইমামদের সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

আজ রোববার ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইমামদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে বিএনপি-জামাতের সমালোচনা করে এমন মন্তব্য করেন আওয়ামী লীগ নেতা।

মাহবুব-উল-আলম হানিফ আরো বলেন, ‘আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত কোনো কয়েদিকে রাজনৈতিকভাবে মুক্ত করার কোনো সুযোগ নেই। একমাত্র মহামান্য রাষ্ট্রপতিই পারেন তাঁকে সাধারণ ক্ষমা করতে।’

‘এ ক্ষেত্রে খালেদা জিয়াকে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। বিএনপির নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছিলেন, এ ব্যাপারে তাঁর দলের নেতাকর্মীরা সুনিশ্চিত এবং তাঁরা ধরেই নিয়েছেন যে, আদালতের নির্দেশ প্রমাণ করতে পারবেন না বিধায় এখন তাঁরা রাজপথ দিয়ে বা রাজনৈতিকভাবে মুক্ত করার চেষ্টা করছে,’ যোগ করেন আওয়ামী লীগ নেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক প্রমাণিত হলে যেকোনো মামলা প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী

ইসলামের জন্য বিএনপি-জামায়াত কাজ করেনি : হানিফ

আপডেট সময় ০৬:২০:১৫ অপরাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮