ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২০ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ মারা গেছেন স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে স্ত্রীসহ নিহত ২ রামিসা হত্যা: আদালতে দায় স্বীকার সোহেলের, যুক্তিতর্ক বৃহস্পতিবার বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আ.লীগের এক নেতাকে বিমানবন্দরে পৌঁছে দিতে ৩ কোটি টাকা দাবি করেছিলেন হান্নান মাসউদ: রাশেদ ‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে

বাবা তুমি তোমার মা ও বোনকে দেখো

অাকাশ জাতীয় ডেস্ক:

জয়পুরহাটের সদরে আমগাছ থেকে সাইফুল ইসলাম (৪৪) নামে এক কলা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নের আউশগাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।সকাল ৯টার দিকে মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের মোবাইল ফোনে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কলা ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জয়পুরহাট থানার ওসি (তদন্ত) মো. মমিনুল হক জানান, শুক্রবার রাত ৮টার দিকে আউশ গাড়া গ্রামের কলা ব্যবসায়ী সাইফুল ইসলাম বাড়ি এসে তার স্ত্রী এবং ছেলে ও মেয়েকে নিজ ঘরে ডেকে নেন।

তার ২৩ বছরের ছেলের হাতে স্ত্রী ও মেয়ের হাত তুলে দিয়ে ছেলেকে বলেন, ‘বাবা তুমি তোমার মা ও বোন কে দেখো। আমি বাইরে যাচ্ছি হয়তো আর ফিরে আসব না’।

এরপর পরিবারের সদস্যদের ভালো থাকার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান সাইফুল। পরে অনেক রাত পর্যন্ত ফিরে না আসায় তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

পরদিন শনিবার সকালে বাড়ি থেকে মাত্র ২০০ গজ দূরের একটি আমগাছে তার ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও বিষয়টি সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২০

বাবা তুমি তোমার মা ও বোনকে দেখো

আপডেট সময় ০৮:৪৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮