ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আন্তর্জাতিক ক্রিকেটে ৬ মাস নিষিদ্ধ সাব্বির

আকাশ স্পোর্টস ডেস্ক:

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ হচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান। এছাড়া স্ত্রীকে নির্যাতন ও যৌতুকের মামলায় অভিযুক্ত মোসাদ্দেক হোসেন সৈকতকে কঠোর ভাবে সতর্ক করে দিয়েছে শৃঙ্খলা কমিটি।

আজ শনিবার (০১ সেপ্টেম্বর) বিকেলে শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। কমিটির পক্ষ থেকে আরো জানানো হয়েছে বিসিবি সভাপতির সম্মতি পেলে আগামীকাল রোববার (০২ সেপ্টেম্বর) থেকেই এ শাস্তি কার্যকর করা হবে।

বাংলাদেশের ক্রিকেটে একের পর এক কেলেঙ্কারি ঘটিয়ে সবচেয়ে বেশি আলোচনায় সাব্বির রহমান। গত ডিসেম্বরে রাজশাহীতে জাতীয় লিগের ম্যাচ চলাকালে এক কিশোরকে পিটিয়েছিলেন তিনি। সতীর্থ মেহেদী মিরাজের সঙ্গেও তিনি অসাদচরণ করেছেন। ক্যারিয়ারে বিভিন্ন সময়ে শৃঙ্খলাভঙ্গ করা সাব্বির সম্প্রতি বিতর্ক ছড়ান ফেসবুকে এক ভক্তকে গালাগাল করে। তাছাড়া উশৃঙ্খল জীবনযাপনের অসংখ্য অভিযোগ আছে তার বিরুদ্ধে। আসন্ন এশিয়া কাপের দল থেকেও বাদ পড়েছেন তিনি।

অন্যদিকে, সম্প্রতি ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে তার সাবেক স্ত্রী সামিয়া শারমিন ১০ লাখ টাকা যৌতুকের মামলা করেন। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন সৈকত। তার দাবি, আরো ১০ দিন আগেই স্ত্রীকে তালাক দিয়েছেন তিনি। তাই প্রতিশোধপরায়ন হয়ে তার ইমেজ নষ্ট করতেই এমন মামলা করা হয়েছে।

২০১২ সালের ২৮ অক্টোবর তার আপন খালাত বোন সামিয়া শারমিন সামিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মোসাদ্দেক। তখন এ ক্রিকেটারের বয়স ছিল মাত্র ১৬ বছর। তখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সদস্য ছিলেন তিনি। প্রেম থেকে বিয়ে হলেও ধীরে ধীরে মোসাদ্দেকের বিরুদ্ধে নির্যাতনসহ নানা অভিযোগ করেন শারমিন সামিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আন্তর্জাতিক ক্রিকেটে ৬ মাস নিষিদ্ধ সাব্বির

আপডেট সময় ০৬:১৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮