ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ প্রধানমন্ত্রী যুবক ও যুব নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে চান: ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি সরকারের আশ্বাসে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীরের জামিন: যা জানা গেল দেশের কঠিন অতীত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে: দুদু

গণতন্ত্রকে ফিরিয়ে আনাই বিএনপির চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দানবীয় দুঃশাসন থেকে গণতন্ত্রকে ফিরিয়ে আনাই বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগারগাঁওয়ে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‌‘আজ আমাদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনটি আমাদের জন্য আজ কোনো উৎসবের দিন নয়। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে দলের প্রতিষ্ঠাতার মাজারে শ্রদ্ধা জানাতে এসেছি। কারণ আমাদের দলের চেয়ারপারসন আপসহীন নেত্রী খালেদা জিয়া কারাগারে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানও মিথ্যা মামলায় নির্বাসিত। তাদেরকে ছাড়াই আমরা আজ এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকার, গণতন্ত্রবিরোধী সরকার- যারা বাংলাদেশের মানুষের সব অধিকার হরণ করে নিয়েছে। রাষ্ট্রের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। সেই অবৈধ আওয়ামী লীগ সরকার আজ জবরদস্ত ক্ষমতায় বসে মানুষের অধিকারগুলো শেষ করে দিয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘জাতীয়তাবাদী দলের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ এই দানবকে অপসারণ করে, দুঃশাসনকে অপসারণ করে গণতন্ত্র ও দেশনেত্রীকে মুক্ত করার জন্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ, ব্যারিস্টার মওদুদ আহমেদ,ড.আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী,ভাইস-চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী, আলতাব হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, তৈয়মুর আলম খন্দকার, ফরহাদ হালীম ডোনার, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাড.মাসুদ আহমেদ তালুকদার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্রকে ফিরিয়ে আনাই বিএনপির চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

আপডেট সময় ০৪:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮