ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইভিএমের বিরোধিতা করে ইসি মাহবুবের সভা বর্জন

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী একাদশ সংসদ নির্বাচনে মোট আসনের এক-তৃতীয়াংশ আসনে ইভিএম ব্যবহার করতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচন কমিশন কার্যালয়ে ইসির বৈঠক শুরু হয়। এ সময় ইভিএমের বিরোধিতা করে নোট অব ডিসেন্ট দিয়ে সভা থেকে বেরিয়ে যান মাহবুব তালুকদার।

তিনি বলেন, বিষয়টি নিয়ে বেলা ৩টায় আনুষ্ঠানিক ব্রিফিং করবেন। সেখানে বিস্তারিত জানানোর কথা বলেন তিনি।

গণপ্রতিনিধিত্ব আদেশে পরিবর্তন এনে সংসদ নির্বাচনের আগেই ইভিএম ব্যবহারের বিষয়টি সংযোজন করতে বৃহস্পতিবার সভা আহ্বান করে ইসি।

স্থানীয় নির্বাচনে ব্যবহার করা গেলেও জাতীয় নির্বাচনে তা আইনগতভাবে ব্যবহার করা যাবে কিনা, তা নিয়ে সভায় আলোচনা হওয়ার কথা ছিল।

বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাসহ পাঁচ নির্বাচন কমিশনার ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বৈঠকে বসেন। সভা শুরুর ৩০ মিনিট পর সভাকক্ষ থেকে বেরিয়ে যান মাহবুব তালুকদার।

নোট অব ডিসেন্টে তিনি লিখেছেন, আমি মনে করি, স্থানীয় নির্বাচনে ধীরে ধীরে ইভিএমের ব্যবহার করা যেতে পারে। তবে একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে আরপিও সংশোধনের উদ্যোগ সমর্থন করি না। ইভিএম ব্যবহারের বিষয়ে কমিশনের সিদ্ধান্তে ভিন্নমত পোষণ করে নোট অব ডিসেন্ট প্রদান করছি।

এই আপত্তির কারণ হিসেবে ইভিএম নিয়ে বিদ্যমান রাজনৈতিক বিরোধিতা এবং দক্ষ জনবলের অভাবের কথা বলা হয়েছে ওই নোট অব ডিসেন্টে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইভিএমের বিরোধিতা করে ইসি মাহবুবের সভা বর্জন

আপডেট সময় ০৮:৩১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অগাস্ট ২০১৮