ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পবিত্র ঈদুল আজহা ২২ আগস্ট

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী ১০ জিলহজ, ২২ আগস্ট বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত নেয়। কমিটির সভা শুরুর আগেই দেশের বিভিন্ন স্থান থেকে জিলহ্জ মাসের চাঁদ দেখার খবর আসে। পরে কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

মন্ত্রী বলেন, আজ ১২ আগস্ট রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। আগামী ১০ জিলহজ, ২২ আগস্ট বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাল্লাহ।

এর আগে গতকাল শনিবার সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়। সে হিসেবে আগামী ২১ আগস্ট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগের দিন, অর্থাৎ ২০ আগস্ট।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট রাজকীয় ফরমান জারি করে ঈদের দিন ঘোষণা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা ২২ আগস্ট

আপডেট সময় ১১:৪৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮