ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকা ছেড়েছেন সাড়ে ৪৫ হাজার হজযাত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

চলতি বছর হজযাত্রার ১১তম দিন মঙ্গলবার পর্যন্ত ১২৪টি ফ্লাইটে করে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ৪৫ হাজার ৫৪২ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬১টি ফ্লাইট ও সৌদি এয়ারলাইন্সের ৬৩টি ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও হজক্যাম্প সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে সোমবার হজযাত্রীদের বহনে ১০টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ছয়টি ফ্লাইট ও সৌদি এয়ারলাইন্সের চারটি ফ্লাইট। হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম মঙ্গলবার দুপুরে দৈনিক আকাশকে বলেন, ইতিমধ্যে দুটি ফ্লাইট যথাসময়ে ঢাকা ছেড়ে গেছে। আশা করছি, বাকিগুলোও যথাসময়ে ছেড়ে যাবে।

তিনি আরও বলেন, হজযাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে, যাতে তারা কোনো ধরনের সমস্যায় না পড়েন। এখনও যারা ভিসার জন্য ডিও ইস্যু করেননি, আমরা তাদের করার জন্য বলেছি। ডিও ইস্যু হলে একদিনের মধ্যেই ভিসার ব্যবস্থা করছি। এক্ষেত্রে সৌদি অ্যাম্বাসিও আমাদের সব রকম সহযোগিতা করছে। এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ আসেনি। গত বছরের মতো সমস্যাও তৈরি হয়নি, সব যাত্রী তাদের শিডিউল মতো যাবেন।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৬ হাজার ৭৯৮ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ২০ হাজার জন। এবার বেসরকারি ব্যবস্থাপনায় ৫২৮টি এজেন্সি হজের কার্যক্রম পরিচালনা করছে।

হজযাত্রীদের বহনের জন্য আগেই ঠিক করে রাখা হয় বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্স। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৮৭টি ফ্লাইট ৬৪ হাজার ৯৬৭ জন এবং সৌদি এয়ারলাইন্সের ১৮৮টি ফ্লাইটে ৬১ হাজার ৮৩১ জন হজযাত্রী পরিবহন করবে।

হজের শেষ ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে যাবে ১৫ আগস্ট। আর হজ পালন শেষে ২৭ আগস্ট প্রথম ফিরতি ফ্লাইট জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকা ছেড়েছেন সাড়ে ৪৫ হাজার হজযাত্রী

আপডেট সময় ০৪:৫৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮