ঢাকা ১২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদ চাই: হুইপ নিজান অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব

পাঁচ দিনে প্রতিমন্ত্রী পলকের ৫ আত্মীয়ের মৃত্যু

প্রতিমন্ত্রী পলকের ভাতিজি কেয়া খাতুন ও তার দুই শিশুসন্তানের জানাজা

অাকাশ জাতীয় ডেস্ক:

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভাতিজি কেয়া খাতুন ও তার দুই শিশুসন্তান রায়সা খাতুন এবং আহানাব রেহানের মৃত্যুতে নাটোরের সিংড়ার সর্বত্রই চলছে শোকের মাতম। তাছাড়া গত ১৮ জুলাই ওই পরিবারের আরও দুই ভাইয়ের একই দিনে মৃত্যু হয়।

এতে গত পাঁচ দিনে প্রতিমন্ত্রী পলকের দুই খালাতো ভাই, ভাতিজি ও নাতি-নাতনীর মৃত্যু হয়েছে। এতে সিংড়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

সূত্রে জানা যায়, রোববার বিকালে রাজশাহীর গোদাগাড়ী এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রতিমন্ত্রী পলকের ভাতিজি কেয়া খাতুন (৩০) ও তার দুই শিশুসন্তান রায়সা খাতুন (৫) আহানাব রেহানের (৪) মৃত্যু হয়। পরে মাইক্রোবাসচালক শ্রী পুলক সরকারেরও মৃত্যু হয়।

এ সময় কেয়া খাতুনের স্বামী চাপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আলমগীর হোসেন ও বাড়ির কাজের মেয়ে গুরুতর আহত হয়। তাদের রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সোমবার বেলা ১১টায় সিংড়া কোর্ট মাঠে প্রতিমন্ত্রী পলকের ভাতিজি কেয়া খাতুন ও তার দুই শিশুসন্তানের জানাজা শেষে বালুয়া বাসুয়া কবরস্থানে দাফন করা হয়েছে। অপরদিকে মাইক্রেবাসচালক শ্রী পুলক সরকারকে সিংড়া উপজেলার মাগুড়া গ্রামে দাহ করা হয়েছে।

এদিকে মৃত্যুর খবরে ছুটে আসেন আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা।

গত ১৮ জুলাই পাঁচ ঘণ্টার ব্যবধানে প্রতিমন্ত্রী পলকের খালাতো দুই ভাই আবুল কালাম আজাদ ওরফে নজু ও গোলাম কিবরিয়া হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

Tag :
আপলোডকারীর তথ্য

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী

পাঁচ দিনে প্রতিমন্ত্রী পলকের ৫ আত্মীয়ের মৃত্যু

আপডেট সময় ০৫:২৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুলাই ২০১৮