ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

এবার অপপ্রচার করতে দেওয়া হবে না: লিটন

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ২০১৩ সালের সিটি নির্বাচনের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হয়। অপপ্রচারকারী জামায়াত-বিএনপির নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট নষ্ট করে। এবার তা করতে দেওয়া হবে না।

লিটন বলেন, ‘আমরা কাউকে আগ বাড়িয়ে আক্রমণ করতে যাব না। কিন্তু আমাদের বাড়িতে এসে মিথ্যা বলে ভোট নষ্ট করবে, এটা করতে দেয়া হবে না।’

শনিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে খায়রুজ্জামান লিটন এসব বলেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তখন আমরা রাজশাহীবাসী একটি একটি ধাপ করে পিছিয়ে যাচ্ছি। আমাদের দল ক্ষমতায়, অথচ আমরা সেই উন্নয়নে অংশ হতে পারছি না। তাই এবার অপপ্রচার রুখতে হবে, নৌকার ভালো কথা বলতে হবে, সরকারের উন্নয়নের কথা সবাইকে জানাতে হবে। সরকারের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছাতে হবে।’

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের ছেলে খায়রুজ্জামান লিটন আরও বলেন, ‘রাতজেগে ব্রাজিলের খেলা দেখেছি। কষ্ট পেয়েছি। কারণ, আমি ব্রাজিলের সমর্থক। বেলজিয়াম যে গোল করেছে, আর গোলকিপার যে গোলগুলো আটকে দিয়েছে-দুইটার প্রশংসা করতে হবে। আগামীতে বেলজিয়ামের মতো আমাদের গোল করে জিততে হবে। সুযোগ মিস করা যাবে না।’

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রুহুল আমিন প্রামানিক প্রমুখ।

এর আগে সকালে নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে ন্যাশনাল ফ্রিডম ফাইর্টার্স ফাউন্ডেশনের রাজশাহী মহানগর আহব্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত এক মুক্তিযোদ্ধা জনতা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খায়রুজ্জামান লিটন।

সেখানে তিনি বলেন, উন্নয়ন ও জনগণের কল্যাণ শুধুমাত্র আওয়ামী লীগই করে। অন্য কোনো দলের সময় উন্নয়ন হয়নি, হয় না, আগামীতেও হবে বলে মনে হয় না।

ফাউন্ডেশনের মহানগরের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ড. এসএম জাহাঙ্গীর আলম, প্রতিষ্ঠাতা সভাপতি রুহুল আমিন মজুমদার, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জহির উদ্দিন জালাল প্রমুখ। সঞ্চালনা করেন আইনজীবী এন্তাজুল হক বাবু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

এবার অপপ্রচার করতে দেওয়া হবে না: লিটন

আপডেট সময় ০৮:৫০:০০ অপরাহ্ন, শনিবার, ৭ জুলাই ২০১৮