ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

নওগাঁয় অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁর নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে ইসমত আরা জান্নাত (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার ভোররাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। জান্নাত উপজেলার টিএলবি বাজারসংলগ্ন এমদাদুল হকের মেয়ে এবং দশম শ্রেণির ছাত্রী।

নিয়ামতপুর থানার ওসি তরিকুল ইসলাম দৈনিক আকাশকে বলেন, বৃহস্পতিবার রাতে পরিবারের সবার সঙ্গে খাবার খেয়ে জান্নাত তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে অনেক ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি তার। পরে পরিবারের লোকজন জানালা দিয়ে দেখতে পায় জান্নাত গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে।

ওসি আরও বলেন, পরিবারের ওপর অভিমান বা জেদের বশে এ আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তবে সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

নওগাঁয় অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় ০১:০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুন ২০১৮