ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে মনোনয়নপত্র জমা দিলেন লিটন

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক এই মেয়র।

এর আগে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পান। রাজশাহী থেকে তিনিই একমাত্র নেতা হিসেবে দলের মনোনয়ন ফরম কিনেছিলেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক অন্য দলগুলোও খায়রুজ্জামান লিটনকে সমর্থন দিয়েছেন। রাসিক নির্বাচনে এবার লিটনের জয়ের ব্যাপারে খুবই আশাবাদী আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাকর্মীরা।

মনোনয়ন ফরম দাখিলের পর খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, নির্বাচনে প্রতিটি নেতাকর্মীই ঐক্যবদ্ধ। আগের ভুলত্রুটি শুধরে তারা নৌকার পক্ষে ভোট চাইছেন।

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছেন। মানুষ তা বুঝতেও পেরেছেন। এবার রাজশাহীর ভোটাররা আর ভুল করবেন না।

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের ছেলে এএইচএম খায়রুজ্জামান লিটন ২০০৮ সালের সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে হারিয়ে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন।

কিন্তু ২০১৩ সালের নির্বাচনে বুলবুলের কাছেই পরাজিত হন লিটন। উল্লেখ্য, আগামী ৩০ জুলাই একযোগে রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে মনোনয়নপত্র জমা দিলেন লিটন

আপডেট সময় ০৪:৩৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮